সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

রেল কেলেঙ্কারির নায়ক ফারুক এখন আইনজীবী! পিডিএফ প্রিন্ট ইমেইল

 

রেল কেলেঙ্কারির নায়ক

 

ফারুক এখন আইনজীবী!

 

alt


নিজামুল হক বিপুল
রেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির নায়ক ওমর ফারুক তালুকদার এখন আইনজীবী! ব্যস্ত আইন পেশায়। হাইকোর্টে প্র্যাকটিস করছেন। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। মাঝেমধ্যে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গেও দেখা হয় তার। তবে খুব একটা কথা হয় না।


সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার গত ৯ এপ্রিল রাতে বস্তাভর্তি টাকাসহ আটক হয়েছিলেন পিলখানার বিজিবি সদর দফতরে। ফারুকের ব্যক্তিগত গাড়ির চালক আলী আজম তাকেসহ রেলের পূর্বাঞ্চলীয় সাবেক জিএম ইউসুফ আলীমৃধা এবং রেলের ঢাকা বিভাগের সাবেক নিরাপত্তা কমান্ড্যান্ট এনামুল হককে নিয়ে জিগাতলায় মন্ত্রীর বাসার উদ্দেশে রওনা হলেও পথিমধ্যে গাড়িটির রুট পরিবর্তন করে পিলখানায় ঢুকিয়ে দেন। রাতভর নানা ঘটনার পর সকালে তাদের ছেড়ে দেন বিজিবি সদস্যরা। তবে চালক আলী আজম সেই থেকে নিখোঁজ। আজ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

ফারুকের গাড়িচালককে খুঁজে পাওয়া না গেলেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ঘটনার মূল নায়ক। এপিএস ওমর ফারুক চাকরি হারিয়ে বর্তমানে ব্যস্ত আইন ব্যবসায়। রেলের নিয়োগ-বাণিজ্যের মূল হোতা পূর্বাঞ্চল রেলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেও নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও কর্মস্থলে ফিরে আসতে মরিয়া। নানা চেষ্টা-তদবির করে যাচ্ছেন। একইভাবে এনামুল হকও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন।

এপিএস ওমর ফারুক সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, অর্থ কেলঙ্কারির ঘটনার পর কিছুদিন বেশ অস্বস্তিতে ছিলেন সাবেক রেলমন্ত্রীর এই এপিএস। তদন্ত কমিটি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেরার মুখে দিন কাটাতে হয়েছে তাকে। তবে সম্প্রতি একেবারেই নির্ভার ওমর ফারুক। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি এখন প্রায় সময়ই মোটরবাইকে করে ঘুরে বেড়াচ্ছেন। আইনজীবী হিসেবে নিয়মিত প্র্যাকটিস করছেন। তার মধ্যে অন্য কোনো ভাবনা নেই। ৯ এপিল রাতের ঘটনা এখন তার কাছে অতীত।

গতকাল সঙ্গে আলাপকালে ওমর ফারুক জানান, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। মামলা হওয়ার কোনো কারণও নেই। রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর মন্ত্রীর দফতর থেকে তার চাকরি চলে যায়। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি জানান, দুদক আমার কাছে টাকার উৎস, আমার ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তিসহ যাবতীয় হিসাব চেয়েছিল। সেটি তিনি দুদককে দিয়েছেন জানিয়ে বলেন, এখন পর্যন্ত দুদক মামলা করার মতো কোনো তথ্য পায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে দুদক যদি অসংলগ্ন কোনো তথ্য পায় তাহলে তার বিরুদ্ধে মামলা করবে।

তার সঙ্গে কলা বলে জানা গেছে, বর্তমানে তিনি এলএমএম করছেন। তৃতীয় সেমিস্টারের পরীা দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্টের অ্যাডভোকেট আমিন উদ্দীনের সঙ্গে নিয়মিত প্র্যাকটিক করছেন।

অর্থ কেলেঙ্কারির ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্ত রেল মন্ত্রণালয় হারালেও তার সাবেক এপিএস ফারুক যে এখন নির্ভার, সেটা বোঝা যায় তার মোবাইল ফোনে কল দিলে। তার ফোনে এখন রিংটোন শোনা যায়থ 'কে তুমি বল তো? তুমি নিজের সব কথা গোপন রেখে মোবাইলে সব কথা জেনে নেবে। এভাবে আর কত দিন...।'

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 3 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com