সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

রাখাইন রাজ্যে মুসলিম নির্যাতন চলছে পিডিএফ প্রিন্ট ইমেইল

নবযুগ.কম

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হওয়ার পর সেখানে মুসলমানদের ওপর চলছে নির্যাতন, চলছে নির্বিচারে গ্রেপ্তার। গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।
লন্ডনভিত্তিক ওই সংগঠনের একজন মুখপাত্রের দাবি, রাখাইন রাজ্যের মুসলমান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের জের ধরে গত মাসে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়। তখন থেকে সেখানকার রোহিঙ্গা মুসলমানদের ওপর হামলা ও নির্যাতন বাড়ছে। নিরাপত্তাকর্মীদের সহিংসতার মাত্রাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে বলে দাবি করেন তিনি।

এদিকে অ্যামনেস্টির এই অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেছে মিয়ানমার সরকার। রাখাইন রাজ্যসরকারের মুখপাত্র উইন মিয়াইং সাংবাদিকদের জানান, এই রাজ্যের প্রকৃত ঘটনার পুরোপুরি উল্টো চিত্র দাবি করেছে অ্যামনেস্টি। ধর্মভিত্তিক কোনো সহিংস ঘটনা সেখানে ঘটছে না বলে জানান তিনি।
রাখাইনের মুসলমানদের ওপর হামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও সম্পদ ধ্বংসের ঘটনায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ও সেখানকার বৌদ্ধ নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টির গবেষক বেঞ্জামিন জওয়াকি বিবিসিকে জানান, গত জুন থেকে চলা এই সাম্প্রদায়িক সহিংসতায় সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এখনো দেশটির নিরাপত্তা বাহিনীর নিপীড়নের সিংহভাগ বহন করে চলছে তারা।
দ্য আরাকান প্রকল্পের পরিচালক ক্রিস লিওয়া জানিয়েছেন, এ ঘটনায় প্রায় কয়েক শ মুসলিম রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেক রোহিঙ্গাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আন্তর্জাতিক ওই মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে দাবি করা হয়, কারাগারে আটক রোহিঙ্গাদের ওপর অত্যাচারের জন্য স্থানীয় রাখাইন যুবকদের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রোহিঙ্গাদের ঘরবাড়ি ও দোকানপাটে ডাকাতি, লুটপাতেরও অভিযোগ আনা হয়েছে।
এদিকে কিছু মুসলিম রোহিঙ্গাকে সহিংসতার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে মানবাধিকারকর্মীরা জানান। গত মে মাসে রাখাইন রাজ্যে এক বৌদ্ধ নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বৌদ্ধ ধর্মাবলম্বী ও মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 9 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com