সর্বাধিক পঠিত

বিজ্ঞাপন

undefined

undefined

Airtel

টমেটো খেয়ে নয়, নষ্ট হওয়ায় হিলারির দুঃখ পিডিএফ প্রিন্ট ইমেইল

 

 টমেটো খেয়ে নয়, নষ্ট

 

হওয়ায় হিলারির দুঃখ

 

alt

নবযুগ.কম

তারা টমেটো ছুড়েছে তো কি হয়েছে? এতে কোনো অন্যায় হয়নি। বরং এটি তাদের স্বাধীনতারই বহিঃপ্রকাশ। আফসোস হয়েছে এত খাবার নষ্ট হতে দেখে।
মিসর সফরে মোটর শোভাযাত্রায় জনতার টমেটো ছোড়ার ঘটনায় এ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত সোমবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে পৌঁছার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে রয়টার্সে প্রকাশিত খবরে জানানো হয়।

হিলারি ক্লিনটন বলেন, মিসরে তাঁর গাড়িবহর লক্ষ্য করে বিক্ষোভকারীদের টমেটো ছোড়ার ঘটনায় তিনি কষ্ট পাননি। বরং বিক্ষোভ প্রদর্শনের ওই ঘটনাকে তিনি মিসরীয়দের স্বাধীনতা ও উদ্বেগের লক্ষণ হিসেবেই দেখেছেন। তবে খাদ্য অপচয় হওয়ায় তিনি দুঃখ পেয়েছেন।
দুই দিনের মিসর সফর শেষে গতকাল সোমবার হিলারি ইসরায়েলে যান। সেখানে গত রোববার মিসরের আলেকজান্দ্রিয়ায় রাস্তার দুই পাশে দাঁড়ানো প্রতিবাদকারীদের টমেটো ছোড়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে হিলারি বলেন, ‘কেউ আহত বা ব্যথা না পাওয়ায় আমি স্বস্তি পেলাম। কিন্তু আমি কষ্ট পেয়েছি এ জন্য যে ভালো টমেটোগুলো নষ্ট হয়ে গেল। এ ছাড়া বিষয়টি পীড়াদায়ক ছিল না।’
হিলারি বলেন, মিসরীয়রা এখন মুক্ত পরিবেশ উপভোগ করছে। তারা টমেটো ছুড়ে প্রমাণ করেছে, তারা এখন স্বাধীন ও মুক্ত। তবে মিসরীয়রা যে এখনো তাদের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন, এটা তারই প্রমাণ।
গত রোববার মিসরে সফরের শেষ দিনে আলেকজান্দ্রিয়ায় হিলারির গাড়িবহরে টমেটো ও জুতো ছোড়ার ঘটনা ঘটে। একটি টমেটো মিসরের এক কর্মকর্তার মুখে গিয়ে পড়ে। আলেকজান্দ্রিয়ায় একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে হিলারির গাড়িবহর এ টমেটো-বৃষ্টির শিকার হয়। তবে হিলারি ও তাঁর গাড়ি এ হামলা থেকে রক্ষা পায় বলে জানান এক মার্কিন কর্মকর্তা।
এ সময় বিক্ষোভকারীরা হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউসের তত্কালীন কর্মী মনিকার সম্পর্ক টেনে এনে ‘মনিকা’ ‘মনিকা’ বলে চিত্কার করছিল। কেউ কেউ জোর গলায় বলছিল ‘চলে যাও ক্লিনটন’। তবে বিক্ষোভকারীরা কারা বা কোন দলের সমর্থক, তা জানা যায়নি।

 

সর্বশেষ ২৪

অনুসন্ধান

ABC Radio
 

 

এই মুহূর্তে

আমাদের সাথে আছে 9 অতিথি অনলাইন

 

boshudha.com

Bashundhara Group

 
 
 
 
 
Editor: Maynul Haque Pabon

The daily Nobojug.com 7,Rajuk venue,Motijheel C/A,Dhaka-1000.

01711983269, 01750005860, Email: editornobojug@gmail.com, mhpabon@yahoo.com, nobojug123@gmail.com, website:www.dailynobojug.com , nobojugbd.com