|
নব যুগ.কম,ঢাকা: 
দৈনিক আমার দেশ-এর নন্দিত, সাহসী এবং সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানকে আজ সকাল ৯টায় গ্রেফতার করা হয়েছে। ১৭ মিনিটের কমান্ডো স্টাইলের অভিযানে তাকে কারওয়ানবাজারের পত্রিকা কার্যালয় থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। অমানবিকভাবে গ্রেফতারের পর মাহমুদুর রহমানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। গত ১২ ডিসেম্বর তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনপ্রিয় এই সম্পাদককে ১০ দিনের রিমান্ডের আবেদন করছে পুলিশ। বেলা সোয়া দুইটায় ডিবি অফিস থেকে কড়া পুলিশ প্রহরায় তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
এদিকে মানবাধিকার ও আইনের শাসনের লড়াইয়ে সদাজাগ্রত পত্রিকা আমার দেশ-এর সম্পাদককে গ্রেফতারে সারাদেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও আমার দেশ পরিবার।
এর আগে তাকে ২০১০ সালের ১ জুন পত্রিকা কার্যালয় থেকে গ্রেফতার করে ১০ মাস কারাবন্দি রাখা হয়। আমার দেশ পত্রিকাটিও ৪৭ দিন বন্ধ রাখা হয়েছিল। পরে আদালতের আদেশে পত্রিকা প্রকাশিত হয়।
সরকারের মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অপশাসনের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৬০টির বেশি মামলা দেয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর সম্পূর্ণ বেআইনিভাবে তথ্যপ্রযুক্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়। এ সময় তাকে গ্রেফতার করার ঘোষণা দেন কয়েকজন মন্ত্রী। এমনকি তাকে গুম করারও গুজব ওঠে। ১৩ ডিসেম্বর থেকে মাহমুদুর রহমান প্রায় চার মাস পত্রিকা কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে মাহমুদুর রহমানকে পত্রিকা কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। ৮টা ৫১ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত কমান্ডো স্টাইলের অভিযানে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। হঠাত্ ডিবি, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকশ’ সদস্য কারওয়ানবাজারে অবস্থিত আমার দেশ-এর কার্যালয় ঘিরে ফেলে।
৮টা ৫১ মিনিটে ডিবি পুলিশের অর্ধশতাধিক সদস্য কার্যালয়ের ১১ তলার গেটে অবস্থান নেন। সেখানে গার্ডকে মারধর করে চাবি কেড়ে নেন তারা। কমান্ডো স্টাইলে সরাসরি সম্পাদকের কক্ষে যান ডিবি সদস্যরা। মাহমুদুর রহমান তখন চা খাচ্ছিলেন। পুলিশ তাকে চা খাওয়াও শেষ করতে দেয়নি। তিনি দু’রাকাত নফল নামাজ পড়তে চাইলে ক্ষিপ্ত হয়ে অস্ত্র ঠেকিয়ে সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে কার্যালয় থেকে বের করা হয়। কেবল লুঙ্গি বদলে পায়জামা পরার সুযোগ দেয়া হয় তাকে। গ্রেফতারকালে তিনি একখানা কোরআন শরীফ সঙ্গে নেন। টেনেহিঁচড়ে নিচে নামানোর সময় আমার দেশ-এর এক ফটোসাংবাদিক ছবি তুলতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয়া হয় এবং ক্যামেরা কেড়ে নেয় পুলিশ। কার্যালয়ের নিচে গাড়িতে তোলার সময় আমার দেশ-এর এক সংবাদকর্মী সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে তাকে লাঞ্ছিত করা হয়। অস্ত্র তাক করে চলে যাওয়ার জন্যও হুমকি দেন পুলিশ সদস্যরা। এ সময় মাহমুদুর রহমান হাস্যোজ্জ্বল ও দৃঢ়চেতা ছিলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘তোমরা পত্রিকা চালিয়ে যাও। আমার জন্য চিন্তা করো না।’
গ্রেফতারের পর সম্পাদকের কক্ষে তল্লাশির নামে জিনিসপত্র তছনছ করে ডিবি পুলিশ। তারা মাহমুদুর রহমানের ব্যক্তিগত কম্পিউটার, সিসি ক্যামেরা, পত্রিকার গুরুত্বপূর্ণ নথিসংবলিত ৭টি সিডি ও কিছু কাগজপত্র নিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানিয়েছেন, ‘তেজগাঁও থানায় দায়ের করা স্কাইপ কথোপকথন কেলেঙ্কারি মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।’ পরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়া হবে বলে পুলিশ সূত্র জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির বিশেষ একটি দল দৈনিক আমার দেশ কার্যালয়ে অভিযান চালায়। এরপর তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। |
|
নবযুগ.কম:কুলাউড়ার পশ্চিম গোগালী ছড়া বাঁশ মহালে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। আগুনে ২৫ একর মহালের বাঁশ ও গাছগাছালি পুড়ে গেছে। বনবিভাগের প্রাথমিক হিসাব মতে, প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে বিলীন হয়েছে অগ্নিকান্ডে। বাঁশ মহালে
গত শনিবার বিকেল সাড়ে ১১ টার দিকে আগুন ধরলেও আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও বনবিভাগের লোকজনের সময় লেগেছে সাড়ে ২২ ঘণ্টা। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কুলাউড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা বলরাম রায় জানান, শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কে বা কারা সরকারী পশ্চিম গোগালী ছড়া বাঁশ মহালে আগুন ধরিয়ে দেয়। পাহাড়ী এলাকা হওয়ায় ফায়ার সার্ভিস ও বন বিভাগের লোকজনের আগুন নেভাতে অনেক সময় ব্যয় হয়। এর মধ্যে মহালের আমজোড়া, এখাজেড়া, বিশরী, আবিশ্বা, গদা পেকুয়া ও মেঘাছড়া এলাকার বাঁশ পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক বাঁশ সহ ক্ষতি হয়েছে ৫০ লক্ষ টাকার উপরে।
বন বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক পরিমল চন্দ্র পাল রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাঁশ মহালের মহালদার ৭নং ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান জানান, আগুনে লক্ষাধিক বাঁশ পুড়ে গেছে। তিনি জানান, পাহাড়ী এলাকা হওয়ায় আগুন নেভাতে তিনি ৩’শ শ্রমিক নিয়োগ করে এবং ফায়ার সার্ভিস ও বন বিভাগ অনেক কষ্ট করে গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়েছে। |
|
লংমার্চে বাধা প্রদান, সমর্থকদের ওপর হামলা-নির্যাতন ও গ্রেফতাারের প্রতিবাদে আগামী সোমবার ৮ এপ্রিল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। একই সাথে ১৩ দফা দাবি বাস্তবায়নে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে ৫ মে ঢাকা অবরোধের ঘোষণা দেয়া হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
নবযুগ.কম,বড়লেখা
]মৌলভীবাজারের বড়লেখায় গত ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গত সোমবার সকালে ব্যাপক শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশির ভাগ বাড়িঘরের টিনের চালা ফুটো হয়ে গেছে। অঝোর ধারায় শিলাবৃষ্টি হওয়ায় অনেক বাড়িতে টিনের চালা ছিদ্র হয়ে ভেঙে পড়ে শিশু, নারী, পুরুষসহ আহত হয়েছেন ২৫ জন। গাছপালা উপড়ে ও ডালপালা ভেঙে পড়েছে বিভিন্ন স্থানে। হাকালুকি এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২০০ একর বোরো ফসলের ক্ষতি হয়। বৈদ্যুতিক খুঁটি উপড়ে ৩৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল পুরো উপজেলা। ক্ষতিগ্রস্ত পরিবারে বর্তমানে হাহাকার চলছে। তবে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিলেও বাস্তবায়নের প্রত্যাশায় রয়েছেন অসহায় পরিবারের লোকজন।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
নবযুগ.কম,কুলাউড়া
কুলাউড়ায় এক এইচএসসি পরীার্থী আন্ত:নগর কালনি এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সোয়া ৮ টায় কুলাউড়া-আখাউড়া রেললাইনের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে,নিহত ছাত্রী খালেদা বেগম (১৯) লংলা আধুনিক মহা বিদ্যালয়ের শিার্থী হিসাবে চলতি এইচএসসি পরীার্থী ছিল। সে উপজেলার নর্তন গ্রামের আব্দুল মন্নানের মেয়ে।
এব্যাপারে কুলাউড়া রেলওয়ে জিআরপি থানার সেকেন্ড অফিসার জামাল জানান, সকাল সোয়া ৮ টায় কলেজ ছাত্রী আন্ত:নগর কালনি এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মৃত্যু হয়। লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে জিআরপি পুলিশ। এদিকে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজ ছাত্রীর মৃত্যুর রহস্য জানা যায়নি। |
|

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্টানে এম শেফাক আহমেদ এক্সচুয়ারী-
কুলাউড়াবাসীর খেদমতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে
নবযুগ.কম
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপরে চেয়ারম্যান কুলাউড়ার কৃতি সন্তান এম শেফাক আহমেদ এক্সচুয়ারীর ব্যবস্থাপনায় কুলাউড়ার শতাধিক রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২৯ মার্চ) উছলাপাড়া মরহুম নাজির উদ্দিন আহমদ পাঠাগার প্রাঙ্গনে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেডিসিন ও হ্রদরোগ বিশেষজ্ঞ ২ জন ডাক্তারের তত্বাবধানে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের এ সেবা দেওয়া হয়। এ উপলে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপরে চেয়ারম্যান কুলাউড়ার কৃতি সন্তান এম শেফাক আহমেদ এক্সচুয়ারী । তিনি তারঁ বক্তব্যে বলেন, কুলাউড়া আমার জম্মস্থান।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
কুলাউড়া সংবাদদাতা:
কুলাউড়ায় ভিটামিন এ ও কৃমি নাশক ঔষধের ডোজ খেয়ে কয়েকহাজার শিশু অসুস্থ হয়ে কুলাউড়া হাসপাতালে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে ভীড় জমায় । হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ শিশুদের চিকিৎসা দিতে হিম শিম খায়। রাত পৌনে আটটায় সরেজমিনে কুলাউড়া হাসপাতালে গিয়ে দেখা যায়, হাজার হাজার পুরুষ-মহিলা তাদের ৫ বছরের নীচের বাচ্ছাদের কোলে নিয়ে হাসপাতালে এসেছেন। এসময় আইশৃংখলা রক্ষাকারী বাহিনী সারিবদ্ধ ভাবে তাদেরকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছেন। সরেজমিনে দেখা যায়,কুলাউড়া হাসপাতালের টিএইচও,আরএমও সহ ১০ জন ডাক্তার শিশুদের পরীক্ষা করে অনাশিয়া নামের ঔষধ ও খাবার স্যালাইন প্রেক্রিপশনে লিখে দিচ্ছেন। অনেকে হাসপাতাল থেকে স্যালাইন দাবী করলেও কর্তপক্ষ কোন ঔষধ ও স্যালাইন না দিয়ে ফার্মেসীতে পাঠাতে দেখা যায়। হাসপাতালের পাশের সবকটি ঔষধের ফার্মেসীগুলোতে শিশুর অভিবাবকদের ঔষধ কিনতে ভীড় করতে দেখা যায়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|

দেশে গণহত্যা চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আমি সরকারের কাছে এ মূহূর্তে গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি। এভাবে গণহত্যা চালাতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না।
শুক্রবার সন্ধ্যায় গুলশানে নিজ কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ সংবাদ সম্মেলন থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কঠোর কর্মসূচি ঘোষণা দিতে পারেন তিনি।
দেশের সকল ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া ও বিদেশি মিডিয়ার সাংবাদিকরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন।
উপস্থিত রয়েছেন বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, হান্নান শাহ, রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, সারোয়ারি রহমান, আর এ গনি, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ। |
|
মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণবাজারে(কাঁঠালতলী) বিকেলে পুলিশ ও শিবির সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জনের মধ্যে মো. লোকমান মিয়া (১৮)নামে একজন মারা গেছেন।
বাকি দুইজনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ একজনের নাম আব্দুর রহমান (৩২)। অপরজনের নাম জানা যায়নি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. হারুন-অর রশীদ বাংলানিউজকে একজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বিকেল ৫টা থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মোতায়েন করা হয়েছে। |
|
ঢাকা: দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই বর্তমান সরকারের পুলিশ-র্যাব ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী বহু সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করে সারাদেশে নারকীয় তাণ্ডব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকার পুলিশ, র্যাব ও নিজেদের পোষা যুবলীগ-ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দিয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে। এটা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, এই পৈশাচিক ঘটনায় অতীতের নির্মম ফ্যাসিস্ট শাসকেরাও লজ্জায় মুখ ঢাকবে।
বিএনপি মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য স্বীকৃত। ভিন্নমত সহ্য করা গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের ঐতিহ্যই হচ্ছে বিরোধী দলশূন্য রাজনৈতিক পদ্ধতি গড়ে তোলা। এদের হাতে বহুমত ও পথের গণতন্ত্রের সবসময় মৃত্যু হয়েছে। আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ-র্যাব ও সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা ঠাকুরগাঁও, দিনাজপুর, সিরাজগঞ্জ, নোয়াখালী, রংপুর, বগুড়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে সাধারণ মানুষকে হত্যা করেছে। এটা ৭১ সালের হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। দেশের মানুষ আজ চরম অস্থিরতায় দিনযাপন করছে।
মির্জা আলমগীর সরকারকে হত্যা ও রক্তারক্তির পথ পরিহার করার আহবান জানিয়ে তাদের সব ফ্যাসিবাদী সরকারের মর্মান্তিক পরিণতির কথা স্মরণ করিয়ে দেন।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ মোট ৩৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে রংপুরের মিঠাপুকুরে ৬ জন, নাটোরে ১ জন, নোয়াখালীতে ৫ জন, দিনাজপুর ২ জন, ঢাকায় ১ জন, মোলভীবাজার ২ জন, চট্টগ্রামের সাতকানিয়ায় ২জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া গুরুতর আহত হয়েছে পুলিশসহ ২ শতাধিক। এদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ রয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ পুলিশ পিটিয়ে হত্যা করেছে জামায়াত শিবিরকর্মীরা। অন্যদিকে শিবিরের ৩কর্মীও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি মুঞ্জর রহমান ২জন পুলিশ সদস্যকে জামায়াত শিবিরকর্মীরা পিটিয়ে হত্যা করেছে বলে বাংলানিউজকে জানিয়েছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশ ও র্যাবের সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষে দু’ শিবির কর্মী নিহত ও এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ রয়েছেন। নিহত শিবির কর্মী নুরুল্লাহ খান ওরফে মুক্তা (২২) সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজা খাঁ চরে আলমগীর খানের এবং রুহুল আমিন (১৫) একই ইউনিয়নের চন্ডিদাসগাতী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রুহুল আমিন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং মুক্তা ঘটনাস্থলে মারা যায় বলে হাসপাতালের আরএমও ফরিদ আহম্মেদ ও স্বজনেরা জানিয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে আরও ৫ জন। আহত হয়েছেন বিজিবি ও পুলিশের ৭ সদস্য
নিহতরা হলেন- ছাত্রদলের মনির উদ্দিন (১৮) ও যুবদলের ফিরোজ (২৪), শিবিরকর্মী সুমন (২৫) ও রুবেল (২০) গ্রামবাসী মিঠুন (২৬)। গুলিবিদ্ধরা হলেন- জেমি (৩০), বিপ্লব (২৫), আমিনুল (২৮), দাইমুল (৩০)।
রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অসমর্থিতভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৮ পুলিশসহ আহত হয়েছে প্রায় শতাধিক। পুলিশের পক্ষে ৩জনের কথা স্বীকার করা হয়েছে।
নিহতরা হলো- বালারহাট হুলাশু এলাকার মাহমুদল হাসান (২৮), মির্জাপুরের মশিউর রহমান(২৫), লতিফপুরের সাদেকুল ইসলাম(২৫) মাঠের হাটের আশিকুর রহমান (২২) এবং কাশিপুরের সাহেদ আলী(৪৩) মারা যায়। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন, উপ পরিদর্শক (এএসআই) জুয়েল, কনস্টেবল আব্দুল আজিজ, লক্ষণ, রফিকুল ইসলাম, হিরু মিয়া, শফিকুল ইসলাম, কল্লোল।
পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ শতাধিক রাউন্ড গুলি, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে বিজিবি ৪২ রাউন্ড গুলি করেছে বলে জানা গেছে।
সাতক্ষীরা: জেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৩ শিবির কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে ৫ পুলিশসহ কমপক্ষে ২০ জন।
নিহতরা হলেন- সদর উপজেলার হরিসপুর গ্রামের ইকবাল হোসেন (১৭), খানপুর গ্রামের সাইফুল ইসলাম (১৬) ও সদরের বেলেডাঙ্গা গ্রামের আবুল হাসান (২০)।
আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে ডিএসবি ওয়াচার রিয়াজ ও সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুনসহ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ইসলামী ছাত্র শিবিরের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে বৃহস্পতিবার সারাদেশে শিবিরের ২১ নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, সিরাজগঞ্জে ও দিনাজপুরে দুইজন করে, রংপুরে সাতজন, ঠাকুরগাঁওয়ে পাঁচজন, কক্সবাজারে দুইজন ও চট্রগ্রামে তিনজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো ৪৭ নেতাকর্মী।
নিহতদের মধ্যে সিরাজগঞ্জের রুহুল আমীন, মোক্তার হোসেন, দিনাজপুরের হাসিনুর, রংপুরের মশিউর রহমান, মাহমুদ হাসান, আনোয়ারুল, শাকিল, সাদেক আলী, সাহেব আলী ও চট্রগ্রামের মেজবাহ উদ্দিন ও বাহার উদ্দিনের নামও উল্লেখ করেছে সংগঠনটি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
এর মধ্যে ৮ ও ১০নং অভিযোগে সাঈদীর মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া ৬, ৭, ১১, ১৪, ১৬ ও ১৯নং অভিযোগ প্রমাণিত হলেও এতে কোনো সাজার কথা ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।
বেলা ১১টা ১৯ মিনিট থেকে শুরু করে ১টা ৪০ মিনিট পর্যন্ত রায় পড়া শেষ হয়। ১২০ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ সূচনা বক্তব্য পাঠ করেন বিচারক প্যানেলের সদস্য আনোয়ারুল হক। পরবর্তী অংশ পাঠ করেন বিচারক প্যানেলের অন্য সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং রায়ের মূল অংশ পাঠ করেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের পর প্রায় ৩ বছরের কাছাকাছি সময়ে এসে তৃতীয় কোনো অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষিত হলো।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
কুলাউড়া সংবাদদাতা
জুড়ী উপজেলার শাহ্ জোবেদ আলীর (র.) মাজারে ক্যাশ লুটের ঘটনায় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম বলাই’র পুত্র আনা মিয়ার বিরুদ্বে মামলা করে আসামীদের রোষানলে পড়েছেন মাযার পরিচালনা কমিটির সদস্যরা। মাযার ক্যাশ লুটের মূল হোতা ও মামলার প্রধান আসামী বলাই পুত্র আনা (২৫) ও তার সহযোগী আদর মিয়া(২২)কে পুলিশ গ্রেপ্তার করায় ক্যাশ লুটের সাথে জড়িত অন্যান্য আসামীদের হুমকির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মাযার পরিচালনা কমিটির সদস্যরা ও মামলার বাদি সাইফুর রহমান ওরপে ফুল মিয়া । গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে আলাপকালে মাযার কমিটির লোকজন জানান, জুড়ীর বহুল আলোচিত প্রভাবশালী আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম বলাই’র পুত্রের বিরুদ্ধে মামলা করায় তারা চরম নিরাপত্তাহীণতায় রয়েছেন। অনেকেই নিজ বাড়িতে যাতায়াত করছে লুকিয়ে লুকিয়ে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
কুলাউড়ায় ডাক্তারের চেম্বারে শিশুর মৃত্যু,
পুলিশের উপস্থিতিতে সমঝোতা
মৌলভীবাজারঃ
কুলাউড়ায় ডাক্তারের অবহেলায় ২ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের উত্তরবাজাস্থ অয়ন ফার্মেসিতে ডা: আলহাজ্ব সাজ্জাদ হোসেন সুমন এর চেম্বারে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাইফুল ইসলাম সিয়াম কুলাউড়া পৌর এলাকার বিয়ালা গ্রামের মো: আব্দুল খালিক এর শিশু পুত্র। নিহতের বাবা মো: আব্দুল খালিক অভিযোগ করে বলেন, ঠান্ডা জনিত কারনে তার ছেলে সিয়ামকে ৩দিন পূর্বে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে আগত শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আলহাজ্ব সাজ্জাদ হোসেন সুমন এর চেম্বারে নিয়ে গেলে ডাক্তার সুমন নিউমোনিয়ার একটি ইনজেকশন পুশ করেন এবং রোগীর অবস্থা আশংকাজনক উল্লেখ করে রোগীকে অক্সিজেন দেওয়া জন্য হাসপাতালে ভর্র্তির সাজেসন্স দেন। কিন্তু ইনজেকশন পুশ করার সাথে সাথেই রোগীর মৃত্যু ঘটে। ছোট্র বাচ্ছার মৃত্যুর খবরে বাচ্ছার আতœীয় স্বজন এসে ডাক্তারের উপর চড়াও হন । পরে পুলিশ এসে ডাক্তার সুমনকে নিরাপদে থানায় নিয়ে যায়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|

স্টাফ করেসপন্ডেন্ট
বুধবার মধ্যরাতে আকস্মিক ঝড়ে দেশের উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। ঝড়ের কবলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া অসংখ্য জেলে নিখোঁজ রয়েছে।বাংলানিউজ
ঘূর্ণিঝড়কবলিত লোকজন ও প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়ার পূর্বাভাস না থাকায় শত শত ট্রলারে করে জেলেরা মেঘনা নদীতে নির্বিঘ্নে মাছ ধরার কাজ করছিলেন। এসময় বুধবার দিনগত রাত ১টার দিকে ঘূর্ণিঝড় আকস্মিকভাবে লণ্ডভণ্ড করে দিয়ে যায় পুরো উপকূলীয় অঞ্চল। ট্রলারগুলোয় থাকা বহু জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
স্টাফ করেসপন্ডেন্ট
সিলেট নগরীর টিলাগড় এলাকার একটি বাসা থেকে ফাঁস লাগানো অবস্থায় নিপা রাণী দে (২৫) নামে নববিবাহিত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্বামী ভূবন জয় দাস তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
|
|
বিস্তারিত পড়ুন
|
|